গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক — মতভেদ
গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক
বাংলাদেশের নারীবাদী আন্দোলন, সংগঠন ও সংকট
      <description>বাংলাদেশের নারীবাদী আলোচনায় একটি অনুচ্চারিত অনুমান দীর্ঘদিন ধরে কাজ করে আসছে — নারীবাদ মানেই ধর্মনিরপেক্ষ নারীবাদ, এবং সংগঠিত নারী মানেই সেকুলার রাজনৈতিক পরিসরে সক্রিয় নারী। এই অনুমানের ফলে ইসলামি ছাত্রী সংগঠনের নারীরা যাঁরা প্রতিদিনের জীবনের ভেতর দিয়ে, অনানুষ্ঠানিক বিশ্বাস ও পারস্পরিক যত্নের মধ্য দিয়ে অত্যন্ত কার্যকরভাবে সংগঠিত হচ্ছেন সেটি আমাদের নারীবাদী দৃষ্টিভঙ্গির বাইরে থেকে যাচ্ছেন। এই প্রবন্ধ তাদের রাজনৈতিক অবস্থানের সমর্থন নয়, বরং তাদের সংগঠিত হওয়ার কৌশলগুলো কীভাবে ভিন্ন রাজনৈতিক লক্ষ্যে, ভিন্ন নারীবাদী অবস্থান থেকেও প্রয়োগযোগ্য — সেটি আলোচনা করে। প্রবন্ধটি যুক্তি দেয় যে সেকুলার নারীবাদী সংগঠনগুলো যদি এই মতাদর্শগত পার্থক্য স্বীকার করে এবং সংগঠিত হওয়ার কৌশলগুলো নিজেদের মতো করে আত্মস্থ করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তার বাইরেও নারীদের সংগঠিত করার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।</description>
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা
      <description>মধ্যবাড্ডায় আমাদের ইউআইইউ এর শতাধিক শিক্ষার্থী আহত হয়। চোখের সামনে শত শত আহত শিক্ষার্থী, চোখের সামনে ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থী শহীদ হয় পুলিশের গুলিতে। রামপুরায় পুলিশের গুলি পর্যন্ত শেষ হয়ে যায়, এতো বেশি হিংস্র ও আক্রমণাত্মক ছিলো পুলিশ। গুলি শেষ হয়ে যাওয়ার পর পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আশ্রয় নেয়। যে পুলিশ ১০ মিনিট আগে আমাদের বুকে গুলি করেছে সে পুলিশ গুলি শেষ হওয়ার পর আমাদের প্রতিরোধের মুখে ছাদে উঠে ছাদ থেকে আমাদের নিকট হাত জোর করে ক্ষমা চায়, স্যালুট দেয়। তারপর এয়ারফোর্স ও র‍্যাবের দুইটি হেলিকপ্টারে প্রতিবারে ৫/৬ জন করে অবশেষে পুলিশ ছাদ থেকে পালিয়ে যায়।</description>
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতা
      <description>পুলিশের এভাবে নিরীহ আন্দোলনকারীকে টার্গেট করে গুলি করার কোনো ব্যাখ্যা, কোনোরকম যুক্তি খুঁজে পাচ্ছি না! অন্য কোনো দেশের সাথে যুদ্ধ তো লাগেনি! নিজ দেশের মানুষ, বয়সেও তাদের সন্তানের সমান বা সন্তানের চাইতেও ছোট! পুলিশগুলো কেন এভাবে গুলি করছে, কিভাবে পারছে? নিজ দেশের মানুষের ওপরে এত রাগ কীভাবে, কোথা থেকে তারা পেল? পাকিস্তানী পাক হানাদাররা যেভাবে সার বেঁধে লাইন করে এদেশের নিরস্ত্র, নিরীহ মানুষকে গুলি করে মেরেছিলো, তার সাথে এমন নির্বিচারে গুলি করার পার্থক্য কোন জায়গায়? </description>