"মতভেদ প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত সকল প্রাজ্ঞ লেখক, গবেষক ও চিন্তকদের পরিচিতি"

সদস্য, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক
"অনুপম সৈকত শান্ত একজন প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের একদম শুরু থেকে সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন। ২০২৬ সালের ১৬ জানুয়ারি তারিখে আত্মপ্রকাশ হওয়া নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন- এনপিএ নামে রাজনৈতিক প্লাটফর্মেরও একজন কেন্দ্রীয় পরিষদ সদস্য তিনি। ব্লগে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র-পত্রিকায় লেখালেখি করেন। তিন বন্ধু মিলে নাইল্যাকাডা নামে ছোট কাগজ বের করেছিলেন, সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে আনু মুহাম্মদ সম্পাদিত সর্বজনকথা নামে ত্রৈমাসিক জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মতভেদ এর সম্পাদনা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি, ইতিহাস, নারীবাদ, ধর্ম ও দর্শন, লিঙ্গ বৈচিত্র্য, শিক্ষা ও স্বাস্থ্য, প্রভৃতি বিভিন্ন বিষয় তার আগ্রহের জায়গা। "

পিএইচডি গবেষক
"নিগার সুলতানা Indiana University Bloomington-এর ফোকলোর ও এথনোমিউজিকোলজি বিভাগে পিএইচডি গবেষক। Future Faculty Teaching Fellowship-এর আওতায় Butler University-তে শিক্ষকতা করছেন। ডক্টরাল গবেষণার আগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোরের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর গবেষণার মূল আগ্রহ দৈনন্দিন ইসলাম, আচার-অনুষ্ঠান, পারফরম্যান্স ও সাংস্কৃতিক ঐতিহ্য। এথনোগ্রাফিক মাঠকর্ম ও ডিজিটাল স্টোরিটেলিং-এর সমন্বয়ে তিনি ধর্ম, স্মৃতি ও নৈতিক এজেন্সি বিষয়ক একাডেমিক আলোচনায় অবদান রাখছেন।"